• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুলিশ কর্মকর্তাদের টাকা পাচারের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী’

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৫০
আপডেট: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৫০

985690

পুলিশ কর্মকর্তাদের টাকা পাচারের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী’

নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশ কর্মকর্তাদের বিদেশে টাকা পাচার করতে সুযোগ করে দিয়েছেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রে আমলা-পুলিশ সদস্যদের বাড়ি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে রিজভী বলেন, পুলিশ কর্মকর্তাদের প্রধানমন্ত্রী বলেছেন তোমরা বিদেশে টাকা পাঠাও স্ত্রী সন্তানরা সুখে থাকুক আর আমাকে তোমরা সহায়তা করো, আমি যেভাবে বলব সেভাবে কাজ করো। বিচারকদের বলেছে বিএনপির নেতাকর্মীদেরকে এখন সাঁজা দেওয়ার জন্য। পুলিশ প্রশাসনকে বলেছে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দাও আটক করে জেলে পাঠাও।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য, তাকে মুক্ত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। কারণ শেখ হাসিনা মনুষত্বহীন অমানবিক নেত্রী। সকল স্বৈরাচারকে হার মানিয়েছেন তিনি। শেখ হাসিনা যেভাবে দেশ বিক্রির পায় তারা করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকলে সেটা তিনি করতে পারতেন না। তাই বেগম খালেদা জিয়ার ওপর এত অত্যাচার নির্যাতন করছেন এবং চিকিৎসা নিতে দিচ্ছেন না।

বিএনপির এই মুখপাত্র বলেন, প্রশাসনের ২৭২ জন কর্মকর্তা বিদেশে টাকা পাচার করেছে সেখানে তাদের স্ত্রী পুত্রদেরকেও রেখেছে। পুলিশের ৩০ জন ভারপ্রাপ্ত কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা প্রচার করেছে এগুলো কি শেখ হাসিনা জানে না? আসলে তিনি এসব কর্মকর্তাদের টাকা পাচার করার সুযোগ করে দিয়েছেন। তিনি তাদেরকে বলেছেন তোমরা বিদেশে টাকা পাঠাও স্ত্রী সন্তানরা সুখে থাকুক আর আমাকে সহায়তা করো, আমি যেভাবে বলবো সেভাবে কাজ কর।

তুরস্ক থেকে পুলিশের জন্য ৯০ হাজার টিআর গ্যাস আমদানি করেছে কিসের জন্য প্রশ্ন রেখে রিজভী বলেন, এদেশের জনগণের মুক্তির সংগ্রামে বাধা দেওয়ার জন্য, ধ্বংসাত্বক কার্যক্রম করার জন্য দেশের জনগণের টাকা দিয়ে গুলি কিনছে, গ্যাস কিনছে আর এগুলো ব্যবহার করবে বিএনপির নেতাকর্মীদের উপর। বিরোধী দল নিধনের জন্য।

আইজিপি ও পুলিশ কমিশনকে প্রশ্ন রেখে বলেন আপনারাতো ২০০৫ সালেও পুলিশে কর্মরত ছিলেন। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসে আগুন দিয়ে মানুষ মারলো এখনতো হুমকি দেননি। এখন বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন দমন করতে অবাস্তব কথা বলে হুমকি দেন কেন?

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মীর সরাফৎ আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, আকরামুল হাসান মিন্টু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com