• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রতিটি মানুষ এখন ভয় আর আতঙ্কের মধ্যে বাস করছে: রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ১১:৫২
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ১১:৫২

985869 1

প্রতিটি মানুষ এখন ভয় আর আতঙ্কের মধ্যে বাস করছে: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে যে ভয়াবহ দুঃশাসন চলছে এ অবস্থায় প্রতিটি মানুষ ভয়ের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে বাস করছে।

তিনি বলেন, বর্তমানে দেশে কারও কথা বলার স্বাধীনতা নেই। মানুষের সরকার পরিবর্তন করার কোনো অধিকার নেই। এ কঠিন পরিস্থিতিতে বেগম খালেদা জিয়াকে জোর করে বন্দি করে রেখেছে। তাঁকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রতিহিংসার কারণে তিনি বন্দি।

রিজভী বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের জনগণ আমার কাছ থেকে সরে গেলে আমি মারা যাব। তিনি বলেন, আমরা আপনার মৃত্যু চাই না। তবে আপনার সাথে জনগণ নেই। বহু আগেই আপনার দল আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু হয়েছে। জনগণ আপনার সরকারের অনাচার অত্যাচারের বিচার চায়।

বৃহস্পতিবার (২৭ জুন) বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সাদকা হিসেবে দুটি খাসি বিতরণ ও দোয়া মাহফিলের দুটি খাসি জবাই করে এতিমখানায় এবং দুস্থ সাধারণ মানুষের মাঝে এই মাংস বিতরণ করা হয়। বাদ আছর মোহাম্মদপুরে বিএনপির সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘জনগণ আপনার কাছ থেকে অনেক আগেই দূরে সরে গেছে। সেই কারনে আপনাকে এখন পুলিশের উপর, র‍্যাবের উপর নির্ভর করে চলতে হয়। জনগণের দোহাই দিয়ে আপনি অনেক অনাচার অবিচার করেছেন। জনগণকে আপনি বন্দি করে রেখেছেন। তাই অবিলম্বে আপনি পদত্যাগ করুন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।

অনুষ্ঠানে জৈনপুরী পীর সৈয়দ মাহবুবুর রহমান বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা বিশেষ দোয়া করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুল কবির, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুবদল নেতা নজরুল ইসলাম, ছাত্রদল নেতা ডা. মুশফিকসহ নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com