• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রতিবাদ সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ১:৫০
আপডেট: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ১:৫০

966658 1

প্রতিবাদ সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

নিউজ ডেস্ক

প্রতিবাদ সমাবেশে অংশ নিতে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে এ প্রতিবাদ সমাবেশ করছে দলটি।

ঢাকা ছাড়াও সারাদেশে জেলা ও মহানগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। তারেক রহমান ও তার সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক জুবাইদা রহমানে বিরুদ্ধে মামলা রায় ফরমায়েশি বলেছে বিএনপি।

শুক্রবার (৪ আগস্ট) বেলা আড়াইটায় কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু হবে। বেলা ১২টার পর থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথেই নয়াপল্টন সরগরম হয়ে উঠছে। কার্যালয়ের সামনের সড়কে চারটি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে।

ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নিতে জড়ো হতে শুরু করেছে। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৃথক পৃথক ব্যানার নিয়ে নয়াপল্টনের সামনের সড়কে মিছিল করছে।

সমাবেশে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রতিবাদ প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতারা ও অঙ্গ-সহযোগী সংগঠন নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান, সঞ্চালনয় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণে ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com