• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধানমন্ত্রী‌কে উদ্দেশ‌্য করে সবাইকে একসাথে মেরে ফেলুন: রাজবন্দীর স্বজরা

প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ৩:৪১
আপডেট: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ৩:৪১

98885960

প্রধানমন্ত্রী‌কে উদ্দেশ‌্য করে সবাইকে একসাথে মেরে ফেলুন: রাজবন্দীর স্বজরা

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ‌্য করে রাজবন্দীর স্বজরা ব‌লে‌ছেন, যদি আমার এবং আমার পরিবারের বাঁচার অধিকার না থাকে তাহলে আমাদের সবাইকে একসাথে মেরে ফেলুন, একজন একজন করে কষ্ট দিয়ে মারবেন না। আমরা বিএনপির রাজনীতি করে অপরাধ করেছি, আমরা পুরো পরিবার এখন মরতে চাই।

মঙ্গলবার (২৮ ন‌ভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সাম‌নে বিএনপির গুম-খুন-গ্রেফতারকৃত নেতাকর্মীদের স্বজনরা প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন।

ঢাকা মহানগর বিএনপির নেতা লিয়ন হক ও রাজিব হাসান এর বোন বলেন, ‘আমার দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ, এক ভাইকে পুলিশ ১ মাস গুম করে পরে গ্রেফতার দেখিয়েছে। আমার পরিবারের সদস্যদের গ্রেফতার-গুম-খুন করে সরকার তছনছ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘এক বছর আগে আমার ভগ্নিপ্রতিকে লক্ষ্মীপুরে র্যাব গুলি করে মেরে ফেলেছে। তিনি বিএনপি করতেন। পরে আমরা ২০ লাখ টাকা ঘুষ দিলে র্যাব আমাদেরকে মৃত লাশ দেয়। তারা প্রথমে লাশ পর্যন্ত দিতে চায়নি। শেখ হাসিনাকে বলবো, যদি আমার এবং আমার পরিবারের বাঁচার অধিকার না থাকে, তাহলে আমাদের সবাইকে একসাথে মেরে ফেলুন, একজন একজন করে কষ্ট দিয়ে মারবেন না। আমরা বিএনপির রাজনীতি করে অপরাধ করেছি, আমরা পুরো পরিবার এখন মরতে চাই।’

ঢাকা মহানগর বিএনপি নেতা মুক্তিযোদ্ধা শেখ মনিরুজ্জামানের স্ত্রী বলেন, ‘রাত দুইটা বাজে দরজা ভেঙ্গে আমার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশকে কত আকুতি-মিনতি করলাম যে বয়স্ক অসুস্থ নির্দোষ লোকটাকে না নিয়ে যেতে, কিন্তু পুলিশ বাসায় ভাঙচুর করে নির্দয়ভাবে তাকে তুলে নিয়ে যায়।’

জেলেখানায় নিহত বিএনপির নেতা আবুল বাসারের স্ত্রী বলেন, ‘আমি আমার স্বামী হারানোর বিচার চাই, আমার সন্তানকে এতিম করেছে, পুলিশ আমার স্বামীকে গ্রেফতার করে অমানবিক নিষ্ঠুর নির্যাতন করেছে, যার ফলে আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমি স্বামী হত্যার বিচার চাই।’

যুবদলের সিনিয়র সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন এর স্ত্রী বলেন, ‘আমরা কোথায় যাব! আমার স্বামীর মামলার বাদী পুলিশ, মামলা করলোও পুলিশ, সাক্ষী দিলও পুলিশ; এটা কেমন বিচার! আদালতে বিচারকের সামনে এমন অবিচারের প্রতিবাদ করলে বিচারক বলেন, এখানে আইনের কথা বলবেন না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান এর স্ত্রী রহিমা শাহজাহান মায়া বলেন, ‘আমার স্বামীকে দুই বছরের জন্য জেল দিয়েছে, তার কোন দোষ নাই, আমাদের পরিবারকে ধ্বংস করে দেয়া হয়েছে। আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুক।’

ঢাকা মহানগর বিএনপির নেতা আবদুল হাই ভুঁইয়া বলেন, ‘আমার ৩টা ছেলে ও এক ছেলের বউকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করে অমানুষিক নির্যাতন করছে জেলে, যারা গ্রেফতার হয়েছে তাদের দেখতে গেলেও আত্মীয় স্বজনকে আটকে থানায় হয়রানি করছে পুলিশ। আমি দেশে-বিদেশের বিবেকবান মানুষকে বলতে চাই- আমরা কিভাবে দিন কাটাচ্ছি, একটু চিন্তা করুন।’

২০১৩ সালে গুম হওয়া বিএনপি নেতা কাউসার হোসেন এর স্ত্রী মিনা আক্তার বলেন, ‘আমার সন্তানের বয়স ১৩ বছর, সে এখনো বুঝ হওয়ার পর বাবাকে দেখে নাই। যখন সে বলে ‘মা আমার বাবার মুখ কি আর দেখতে পারবো না? তখন আমার বুকটা ফেটে যায়।’

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকার বাংলাদেশের ভোটাধিকারের পুনরুদ্ধারের জন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে এমন মাত্রায় দমন-পীড়ন চালাচ্ছে যে, ফিলিস্তিনের গাজার মতো অমানবিক বিপর্যয় চলছে।’

রুহুল কুদ্দুস তালুকদার এর মেয়ে ব্যারিস্টার তাবাসসুম বলেন, ‘আমার বাবা গুরুতর অসুস্থ, তিনি ক্যান্সারে আক্রান্ত! অথচ তাকে মুক্তি না দিয়ে জেলে ভরে রেখেছেন। আমার বাবার মুক্তি চাই।’

এসময় উপস্থিত ছিলেন, বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য সে‌লিমা রহমান, নাগ‌রিক ঐক্যের সভাপ‌তি মাহমুদুর রহমান মান্না, চেয়ারপার্স‌নের উপ‌দেষ্টা আব্দুল হাই শিকদার, গণসংহ‌তির প্রধান সমন্বয়ক জোনা‌য়েদ সা‌কি, বিএন‌পির সহ তথ‌্য বিষয়ক সম্পাদক কা‌দের গ‌নি চৌধুরী এবং বিএনপির রাজবন্দী নেতা-কর্মীর প‌রিবার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com