• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধানমন্ত্রী মানবতাবিরোধী-রক্ত চোষা : রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ৭:২০
আপডেট: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ৭:২০

96000145

প্রধানমন্ত্রী মানবতাবিরোধী-রক্ত চোষা : রিজভী

বর্তমান সরকারের কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যে প্রধানমন্ত্রী অন্য দলের নেতাকর্মীদের মেরে ফেলার নির্দেশ দেয় ওই সে মানবতাবিরোধী, রক্ত চোষা, ড্রাকুলা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পূর্বঘোষিত র‌্যালির পূর্ব মুহূর্তে তিনি এসব কথা বলেন।

রিজভী ব‌লে‌ন, আজ বিএনপির আনন্দের দিন। এই আনন্দের দিনে, বিএনপি’র প্রতিষ্ঠা নিয়ে কথা বলব। কিন্তু আজকের এই দিনটাও পালন করতে হচ্ছে অত্যন্ত গভীর বেদনায়। আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের শাওনের লাশকে সামনে নিয়ে করতে হচ্ছে। এত বড় বেদনা ও দুঃখের বিষয় আর থাকতে পারে না।

বিএনপির এই মুখপাত্র বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রতিবছর আমরা আলোচনা সভা র‌্যালি করে থাকি। কিন্তু আজকে এই খুনি সরকার এতো ভয়ানক কেন? নারায়ণগঞ্জে পুলিশ তাণ্ডব চালানোর পরে একজন পুলিশ কর্মকর্তা প্রেস ব্রিফিং করে বলছেন, আমরা বাধ্য হয়েছি ডিসপাস করতে। ডিসপাস করেছেন কি দিয়ে গোলাপ দিয়ে নাকি রজনীগন্ধা দিয়ে? গুলি করেছেন কর্মসূচি বানচাল করেছেন, শাওনকে হত্যা করেছেন।

রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, লড়াই করছে, শহীদ হচ্ছে। তাদের রক্ত শরবত হিসেবে পান করতে অত্যন্ত আগ্রহী এই খুনি শেখ হাসিনা। এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ‘ আমাদের একজনকে মারলে ওদের দশজনকে মেরে ফেলবে, এমন নির্দেশ দিয়েছিলেন ছাত্রলীগ যুবলীগকে । যে প্রধানমন্ত্রী অন্য দলের নেতাকর্মীদের মেরে ফেলার নির্দেশ দেন ওই সে মানবতাবিরোধী, রক্ত চোষা, ড্রাকুলা।
এই প্রধানমন্ত্রীর পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com