• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রয়োজনে আমরা লাল দালান অভিমূখী যাত্রা শুরু করবো : রিজভী

প্রকাশ: বুধবার, ১৪ জুন, ২০২৩ ৮:০৫
আপডেট: বুধবার, ১৪ জুন, ২০২৩ ৮:০৫

985696 3

প্রয়োজনে আমরা লাল দালান অভিমূখী যাত্রা শুরু করবো : রিজভী

ডেস্ক নিউজ

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এ সরকারের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়। এ সরকার দেশ-বিদেশে আজ প্রত্যাখিত। এরা ঘৃণিত। এরা গণতন্ত্র বুঝে না, স্বাধীনতার অর্থ বুঝে না। এরা শুধু বুঝে লুটপাট আর দুর্নীতি। তাই দেশ ও জনগণকে রক্ষার্থে বিএনপি আন্দোলন করছে। এ আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়, জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলন।

বুধবার (১৪ জুন) বিকেলে বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে রাজধানীর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

9666589 5

এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। সমাবেশ শেষে মজনুর মুক্তির দাবিতে এক বিশাল মিছিল নয়াপল্টন কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে ফকিরাপুল হয়ে পুনরায় নয়াপল্টনে এসে শেষ হয়।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রয়োজনে আমরা লাল দালান অভিমূখী যাত্রা শুরু করবো।

96685 3

সরকার তথা আওয়ামী লীগের সকল নেতাকর্মী আজ দুর্নীতিতে জড়িত মন্তব্য করে রিজভী বলেন, দুর্নীতি আজ মাকড়সার মত জড়িয়ে পড়েছে। দেশের টাকা দুর্নীতি করে বিদেশে টাকার পাহাড় জমাচ্ছে।

তিনি বলেন, সরকার আজ আইন-আদালতকে দিয়ে বেআইনি কাজ করাচ্ছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মজনুকে গ্রেফতার করা হয়েছে। এটি ফৌজদারি অপরাধ। সরকার ভালোয় ভালোয় আমাদের নেতাকর্মীদের মুক্তি না দিলে আমরা তাদের ছাড়িয়ে আনতে লাল দালান অভিমূখী যাত্রা শুরু করবো।

এ সময় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, কেন্দ্রীয় নেতা হাবিবুর রশিদ হাবিব, নবী উল্লাহ নবী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com