• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রশাসনে জার্সি বদল শুরু হয়ে গেছে: শাম্মী আক্তার

প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ৮:০৭
আপডেট: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ৮:০৭

960001254

প্রশাসনে জার্সি বদল শুরু হয়ে গেছে: শাম্মী আক্তার

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও দলের মিডিয়া সেল-এর সদস্য শাম্মী আক্তার হবিগঞ্জের স্থানীয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছেন, প্রশাসনে জার্সি বদল শুরু হয়ে গেছে! আপনারা ঢাকায় খবর নেন, প্রশাসনের কর্তাব্যক্তিরা দলীয় জার্সি ছেড়ে নিরপেক্ষ জার্সি পরতে শুরু করেছেন। তাই আপনারও দলীয় জার্সি খুলে নিরপেক্ষতার জার্সি পরে সাধারণ মানুষের পাশে আসুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে “বিদ্যুতের লোডশেডিং, গণবিরোধী ও অনির্বাচিত সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহনের ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে” অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন শাম্মী আক্তার।

96006


মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর (২০২২) শায়েস্তাগঞ্জের ওয়ার্কশপ এলাকায় রেললাইন সংলগ্ন মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার আরো বলেন, গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে সাথে নিয়ে দেশের ক্ষমতায় থাকা দানব সরকারকে হটিয়ে অবাধ-নিরপেক্ষ নির্বাচনোত্তর একটি জাতীয় সরকার গঠন করবে বিএনপি। আর সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
সাবেক এমপি শাম্মী আক্তার বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করে তবেই আমারা ঘরে ফিরবো।
সম্প্রতি রাজধানী ঢাকায় ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার (আইপিএএমএস)-২০২২ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিশ্বশান্তি বজায়ে রাখতে সহায়তা করবে। প্রধানমন্ত্রীর দেয়া এমন বক্তব্যের জবাবে শাম্মী আক্তার প্রশ্ন রেখে বলেন, আপনি তো নিজের দেশের শান্তি বজায়ে রাখতে পারেন না। আপনি কি করে বিশ্বশান্তি বজায়ে রাখতে সহায়তা করবেন।

960008


শাম্মী আক্তার বলেন, আপনি তো নিশিরাতে ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি দেশে খুন করছেন, গুম করছেন। তাই আপনার দ্বারা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সহায়তা করা সম্ভব নয়।
এদিকে, শায়েস্তাগঞ্জের ওয়ার্কশপ এলাকায় রেললাইন সংলগ্ন মাঠে এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ অতিথি ছিলেন দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন এবং প্রধান বক্তা ছিলেন দলের সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com