• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রশাসন এ সরকারকে রক্ষা করতে পারবে না: অলি আহমদ

প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ৬:২৯
আপডেট: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ৬:২৯

9666985 9

প্রশাসন এ সরকারকে রক্ষা করতে পারবে না: অলি আহমদ

নিউজ ডেস্ক
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, এখন সরকারের সামনে একটিই পথ খোলা তা হলো স্ব-সম্মানে পদত্যাগ করা। সংসদ বিলুপ্ত করা এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সবার কাছে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। খুব বেশি দেরি করলে এবং অহংকার করে ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করলে, দেশ অরাজকতার দিকে যাবে। ওই অবস্থার নিয়ন্ত্রণ জনগণের হাতে চলে যাবে। তখন যা হওয়ার তাই হবে, সময় থাকতে সতর্ক হোন। প্রশাসন এখন আপনাদের রক্ষা করতে পারবে না।

শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

অলি আহমদ বলেন, বর্তমানে দেশের অর্থনীতি টালমাটাল অবস্থায় আছে। মোট বৈদেশিক ঋণ আনুমানিক ১১৪ বিলিয়ন ডলার। রিজার্ভ কমে ২০ বিলিয়নে ঠেকেছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ১২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। প্রতিমাসে প্রয়োজন প্রায় ৭ বিলিয়ন ডলার। বাদ বাকি শুধু ৪৫ দিনের জন্য রিজার্ভ ব্যাংকে থাকবে। প্রত্যেক ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত ঊর্ধ্বগতি, অন্যদিকে টাকার মান প্রতি সপ্তাহে কমছে। মানুষের ক্রয় ক্ষমতা খুবই সীমিত। আয়-ব্যয়ের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। আমদানি ও রপ্তানি মধ্যে পার্থক্য দিন দিন বাড়ছে। এ সরকারের পক্ষে এ সমস্যা উত্তরণ সম্ভব নয়। কারণ তাদের ওপর মানুষের আস্থা নেই।

গণমিছিলে অংশ নেন— এলডিপির প্রেসিডিয়াম সদস্য প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, সাকলায়েন, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক আবুল হাশেম, প্রচার সম্পাদক নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর পূর্ব এলডিপির সভাপতি মো. সোলায়মান, পশ্চিম এলডিপির সভাপতি বীর সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক কৃষকদলের সভাপতি এবিএম সেলিমসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com