• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বইমেলা সংস্কৃতির ধারাকে সমৃদ্ধ করে : জি এম কাদের

প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ১:৫৭
আপডেট: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ১:৫৭

98888785 2

বইমেলা সংস্কৃতির ধারাকে সমৃদ্ধ করে : জি এম কাদের

জনতার আওয়াজ ডেস্ক

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বইমেলা সংস্কৃতির ধারাকে সমৃদ্ধ করে। জ্ঞান সমৃদ্ধ জাতি গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় জাতীয় পার্টির নেতা মেজর সিকদার আনিসুর রহমান রচিত ‘দেশপ্রেমিক’ বইয়ের মোড়ক উন্মোচন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বইমেলা যেমন লিখতে উৎসাহিত করে, তেমনি পাঠক সৃষ্টিতেও বইমেলার অবদান অসামান্য উল্লেখ করে সাবেক এই বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, বই প্রকাশ বিক্রিও উৎসাহিত করে বইমেলা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, খলিলুর রহমান খলিল, বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম মিন্টু যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক কেন্দ্রীয় সদস্য সামসুল হুদা মিঞা, মোখলেছুর রহমান বস্তু, কাজী মামুন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com