• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বর্তমান সরকারের আমলে সত্য লিখলে নিস্তার নেই : সালাম

প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৭:১৪
আপডেট: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৭:১৪

9666859 13

বর্তমান সরকারের আমলে সত্য লিখলে নিস্তার নেই : সালাম

ডেস্ক নিউজ

বর্তমান সরকারের আমলে সত্য বললে এবং সত্য লিখলে নিস্তার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

তিনি বলেন, সরকার ভিন্নমত সহ্য করতে পারে না। ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে খুন-গুমের পথ বেছে নিয়েছে।

শনিবার (১৭ জুন) নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে খিলগাঁও, সবুজ বাগ, মুগদা, লালবাগ, চকবাজার ও হাজারীবাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার জনগণের সরকার নয়। তাই জনগণ না খেয়ে মরে গেলেও এদের কিছু আসে যায় না। জনগণের রক্তের ওপর তারা টিকে আছে। সরকার যদি দেশের জনগণের জন্য ভালো কিছু করত, গণতন্ত্র কুক্ষিগত করে না রাখত তাহলে বিদেশিরা এ দেশ নিয়ে কথা সুযোগ পেতো না।

আওয়ামী লীগ পারে না এমন কোনো কাজ নেই উল্লেখ করে সালাম বলেন, নিজেরা আগুন সন্ত্রাস করে অন্যের ওপর দায় চাপানো তাদের পুরনো স্বভাব। নিজেরা হত্যা করে বিরোধী দলের নেতাকর্মীদের আসামি করা তাদের পুরনো অভ্যাস। এমনকি নিজেদের সভায় গুলি চালিয়ে বিরোধীদলকে ফাঁসাতেও তারা দ্বিধাবোধ করে না। তাই সবাইকে এই আওয়ামী লীগ থেকে সতর্ক থাকতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, লিটন মাহমুদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com