• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশকে অপদস্ত করেছে এর জন্য আ’লীগ ও শেখ হাসিনা দায়ী: আলাল

প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩ ১১:৩৭
আপডেট: শনিবার, ২৭ মে, ২০২৩ ১১:৩৭

966636000 2

বাংলাদেশকে অপদস্ত করেছে এর জন্য আ’লীগ ও শেখ হাসিনা দায়ী: আলাল

বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আজ সারা বিশ্ব বাংলাদেশকে অপদস্ত করেছে এর জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনা দায়ী।’

শনিবার (২৭ মে) হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের মধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে সাধারণ জনগণের জীবনধারণ দুর্বিষহ হয়ে পড়েছে। বাজারে গেলে মানুষের চোখে জল আসে এটা আওয়ামী লীগের মন্ত্রীরা বলে। আওয়ামী লীগের মন্ত্রীরা আরও বলে যারা শেয়ার মার্কেটে ধ্বস নামিয়েছে তারা এখন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তাদের মন্ত্রীদের চাউলের কল আছে এজন্য চাউলের দাম কমে না। তাদের বাণিজ্যমন্ত্রী একজন ব্যবসায়ী এইজন্যে বাজারে জিনিসপত্র দান কমে না। এগুলো আমাদের কথা না তাদের কথা।’

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আজ সারা বিশ্ব বাংলাদেশকে অপদস্ত করেছে। এর জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনা দায়ী। তাদের কু-কীর্তির কারণে আমেরিকা ভিসাতে কঠোর নীতি করেছে। বাংলাদেশের ভিসা নীতি দিয়েছে বিচারপতিদের উপরে, যারা নির্বাচনের সাথে জড়িত তাদের উপরে এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের উপরে। এ থেকে বোঝা যায় তারা (আওয়ামী লীগ) বাংলাদেশকে কত নিচু জায়গায় নিয়ে গেছে। সুতরাং এই অবস্থা থেকে দেশকে বের করে নিয়ে আসতে হবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ছাড়া আর কোনো উপায় নাই।’

এ সময় হবিগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com