• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা চীনের

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ৩:১২
আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ৩:১২

960002 9

বাংলাদেশে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা চীনের

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। দেশটিতে সফররত বিএনপির প্রতিনিধি দলের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, চীন নতুন সরকারের সাথে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা।

বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণসহ আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানে চীনের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গত ২২ জুন রাত ১০টা ১০ মিনিটে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করে বিএনপির ৯ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com