• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আশাবাদ সুইজারল্যান্ডের

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৩:৪৪
আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৩:৪৪

96665932

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আশাবাদ সুইজারল্যান্ডের

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেছে সুইজারল্যান্ড। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়ে এ আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি।

মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন সুইস দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী।

জামায়াত সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশে নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত থাকবে এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার বিষয়েও আলোচনা হয়।

বিরোধীদলীয় নেতা রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি নবায়নযোগ্য জ্বালানি (গ্রিন এনার্জি), দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সুইজারল্যান্ডের আরও বিনিয়োগ ও সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com