• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশে মানবাধিকার কমিশন সরকারের তাঁবেদারি করে : গণতন্ত্র মঞ্চ

প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ১১:১৬
আপডেট: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ১১:১৬

987589 1

বাংলাদেশে মানবাধিকার কমিশন সরকারের তাঁবেদারি করে : গণতন্ত্র মঞ্চ

নিউজ ডেস্ক
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আয়োজিত মানববন্ধনে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, বাংলাদেশে যে একটি জাতীয় মানবাধিকার কমিশন আছে সেটাই এখন বোঝা যায় না। এই কমিশন দেশের মানুষের পক্ষে অবস্থান নেয় না। এমন কোন উদাহরণ তারা রাখছে না। তারা ন্যূনতম দায়িত্বও পালন করে না। উল্টো সরকারের তাঁবেদারি করে চলেছে।

রোববার দুপুরে কারওয়ান বাজারে মানবাধিকার কমিশনের কার্যালয়ের সামনে আয়োজিত মঞ্চের কর্মসূচিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন অনেকগুলো বছর ধরে কাজ করছে। কিন্তু কি কাজ করে তারা? নেপাল, ভুটানের মতো দেশ মানবাধিকারে ‘এ’ শ্রেণিতে উন্নীত হয়েছে। আমরা এতগুলো বছর ধরে ‘বি’ শ্রেণি থেকে উপরে যেতে পারিনি। রাজনৈতিক দলের সভা সমাবেশ পুলিশ পণ্ড করে দেয়, গ্রেপ্তার করে নিয়ে যায়। আর মানবাধিকার কমিশন দুই চোখ বন্ধ করে বধির সেজে আছে।

তিনি বলেন, ভোটাধিকার হরণ করে জনগণের সম্মতি ছাড়া ক্ষমতা কুক্ষিগত রাখতে সরকার গুম খুন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ গায়েবি মামলায় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সর্বাত্মক দমন পীড়ন করে সর্বজনীন মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন ঘটিয়ে চলেছে। খেয়াল খুশি মতো হাজার হাজার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার, অত্যাচার-নির্যাতন এবং ফরমায়েশি সাজার মাধ্যমে বিরোধী রাজনৈতিক তৎপরতাকে নিশ্চিহ্ন করতে চাইছে। অথচ বাংলাদেশের মানবাধিকার কমিশন চুপ।

বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘন করে গণতান্ত্রিক অধিকার হরণ করছে। কিন্তু বাংলাদেশ মানবাধিকার কমিশন তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করার ক্ষমতা রাখে না। এই কমিশন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এই ধরনের কমিশন দেশের মানুষ আর দেখতে চায় না।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে কোনো দেশপ্রেমিক মানুষ ভোট দিতে পারেনি। ঐক্যবদ্ধ হন, রাজপথের দখল নিন। তারা তপশিল, নির্বাচন বন্ধ করতে বাধ্য হবে। অপেক্ষা করেন- বেশি সময় নেই এই সরকারকে মানুষ ধাওয়া করবে। তখন আর পালানোর পথ পাবে না। আমরাও তাদের ধাওয়া করব।

এতে আরও বক্তব্য রাখেন- ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির শহীদ উদ্দীন মাহমুদ স্বপন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com