• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ২৬ দফা কর্মসূচি ঘোষণা

প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩ ১০:০৬
আপডেট: বুধবার, ১ মার্চ, ২০২৩ ১০:০৬

9662235

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ২৬ দফা কর্মসূচি ঘোষণা

২৬ দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বুধবার নয়া পল্টনের চায়না টাউনে দলটির কেন্দ্রীয় অফিসে ১ম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ ঘোষণা দেন দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান।

তিনি বলেন, স্বাধীনতার মাসে ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাবলম্বী বাংলাদেশ করার জন্য ২৬ দফা কর্মসূচি ঘোষণা করছি।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ২৬ দফা কর্মসূচি হলো-

১. স্বাবলম্বী বাংলাদেশ বিনির্মাণ।

২. স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের চেতনার বা।

৩. ভোটাধিকার প্রতিষ্ঠা।

৪. ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা সংখ্যা লঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত।

৫. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তা ও পুনর্গঠন করা।

৬. বিলুপ্ত কৃষি খাতকে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্জীবিতকরণ ও কৃষককে যথাযথ সন্যান-প্রাপ্য প্রদানের মাধ্যমে স্বাবলম্বী বাংলাদেশ বিনির্মাণে সহযোগী করা।

৭. বাংলাদেশ রাজধানী শহর, বিভাগীয় শহর, জেলা শহর ও উপজেলা শহরসহ সকল শহরকে বাসযোগ্য করা।

৮. জাতীয় শিক্ষাকে নৈতিক ও বিশ্বমানের প্রতিযোগিতামূলক করা।

৯. জ্বালানি ও বিদ্যুৎ খাতকে স্বাবলম্বী করা।

১০. সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল।

১১. স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা।

১২. পাট, চামড়া, কুটির শিল্পসহ বিলুপ্ত সকল শিল্পকে পুনর্জীবিত করা।

১৩. স্বাবলম্বী পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠা, রপ্তানি সুবিধা আদায়, প্রবাসীদের অধিকার সুরক্ষা, পাসপোর্টের র‍্যাঙ্কিং উন্নয়ন ১৪. বিশাল জনগোষ্ঠীকে যোগ্য হিসেবে গড়ে তোলা। জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকরি পদক্ষেপ।

১৫. নিরাপদ সড়ক কাঠামো ও সড়কের চাঁদাবাজী বন্ধ করা।

১৬. সক্ষম এবং পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়ন। ডিজিটাল টোল ব্যবস্থা, শহরাঞ্চলে ট্রাফিক জ্যাম নিরসন এবং গ্রামাঞ্চলে সড়ক ও সেতু উন্নয়ন, পাবলিক ট্রান্সপোর্ট আধুনিকায়ন।

১৭. চলমান প্রযুক্তিগত শিক্ষাকে বিশ্বমানে উন্নিত করা।

১৮. শিল্প খাত উন্নয়নে পরিকল্পিত ব্যবস্থা।

১৯. জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি থেকে বেড়িয়ে এসে স্বাবলম্বী বাংলাদেশ গড়ায় সকল দল মতকে সাথে নিয়ে কাজ করা।

২০. ইনসাফ ভিত্তিক বিচার ও সমাজ কায়েম।

২১. সরকারী চাকুরীজীবিদের জনবান্ধব করে গড়ে তোলা।

২২. নিত্য প্রয়েজনীয় মালামালের মূল্য নিরীক্ষণ এবং বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা।

২৩. নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা।

২৪. শ্রমিকদের যথাযথ সম্মান, প্রাপ্য ও মেধার সর্বোচ্চ ব্যবহার।

২৫, বৈদেশিক চুক্তি ও সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।

২৬. স্বাবলম্বী বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে সকল ক্ষেত্রে বুদ্ধিজীবি ও বিশেষজ্ঞ মতামতকে অগ্রাধিকার দেয়া।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com