• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশ যেন এখন জল্লাদখানা: রিজভী

প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪ ৮:০৪
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪ ৮:০৪

9666969 1

বাংলাদেশ যেন এখন জল্লাদখানা: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ডামি সরকার বাংলাদেশকে এখন জল্লাদখানায় পরিণত করেছে। তিনি বলেন, সরকারের সমালোচনা করলে বা বিরোধিতা করলেই নেমে আসে ভয়ংকর নির্যাতন, ঠিকানা হয় কারাগার। অনেক নেতাকর্মীকে ডান্ডাবেড়ি বা হ্যান্ডকাফ পড়া অবস্থায় বিনা চিকিৎসায় মৃত্যুকোলে ঢলে পড়তে হয়।

কারা হেফাজতে হ্যান্ডকাফ পড়া অবস্থায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করা রাজশাহীর গোদাগাড়ীর কাকনহাট পৌরসভা বিএনপি নেতা মনিরুল ইসলামের পরিবারের সদস্যদের শান্তনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি সোমবার (৪ মার্চ) বিকেলে তিনি মনিরুল ইসলামের বাসায় যান এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল উপস্থিত ছিলেন।

এর আগে আজ সকালে তিনি বগুড়ার শেরপুর ও শাহজাহানপুরে গণতান্ত্রিক আন্দোলনে নিহত নেতাদের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং সমবেদনা জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com