• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চায় জামায়াত

প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ১২:৫১
আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ১২:৫১

966363

বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চায় জামায়াত

নিউজ ডেস্ক
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ আগস্ট, মঙ্গলবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ই-মেইলে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রচার সহকারী আব্দুল্লাহ সাইফের এক ই-মেইলের মাধ্যম গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মোবারক হোসাইন স্বাক্ষরিত আবেদন পত্রটি আজ, মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০-২৫ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর ই-মেইলে প্রেরণ করা হয়।

আবেদনে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com