• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাসায় ককটেল বিস্ফোরণ নিয়ে যা বললেন আফরোজা আব্বাস

প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ৬:২৯
আপডেট: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ৬:২৯

C3E49576 05C8 43B1 99E0 ACE6077E49D5

বাসায় ককটেল বিস্ফোরণ নিয়ে যা বললেন আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করেছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, ‌ক্ষমতাসীন দলের লোকজন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বাসা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেছে। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ দাবি করেন আব্বাস পত্নী।

তিনি বলেন, সকালে একটি মোটরসাইকেলে কালো পোশাক ও মাথায় কালো হেলমেট পরা এক ব্যক্তি গেটের সামনে থেকে বাসায় ককটেল ছুড়ে মারে। এ সময় বিকট শব্দ হয়। এর আগেও র‍্যাবের সদস্যরা আমার বাসায় হামলা চালায়। আমরা পুলিশকে ফোন দিই। তারা দ্রুত আসলেও নাশকতাকারী কাউকে ধরার কোনো চেষ্টা করেনি।

আফরোজা আব্বাস বলেন, এখানে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে। তারা মির্জা আব্বাসকে মেরে ফেলতে চায়। কারণ মির্জা আব্বাস মারা গেলে মতিঝিল, পল্টন এলাকা তাদের আওতায় থাকবে কিন্তু আব্বাস তো জেলে। আজ আমার পরিবারের লোকজন বা বাসার স্টাফরা মারা যেতে পারত।

এমন নাশকতার ঘটনায় মামলা করতে গেলে থানা কোর্ট মামলা নেয় না অভিযোগ করে তিনি বলেন, আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। আপনাদের সহযোগিতা কামনা করছি।

এর আগে সকালে এক বিবৃতিতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। অপর একটি ককটেল অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তিনি জানান, মুহূর্তের মধ্যে বাসায় অবস্থান করা মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেলটি নিরাপদে চলে যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com