• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিলেন কাদের

প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ৬:২৬
আপডেট: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ৬:২৬

98887589 3

বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিলেন কাদের

নিউজ ডেস্ক
বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ৩৬ দিনের আল্টিমেটামে বিএনপি যদি সংশোধন না হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির অপরাজনীতির কালো হাত ভেঙ্গে দেওয়া হবে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার আজমপুরে নগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এ আল্টিমেটাম দেন তিনি।

বিএনপিকে সন্ত্রাস নৈরাজ্য পরিহার করতে এই ৩৬ দিনের আল্টিমেটাম দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আগুন নিয়ে আসলে পুড়িয়ে দেয়া হবে অস্ত্র নিয়ে আসলে ভেঙে দেয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৬ ঘন্টার আল্টিমেটাম দেয় কোন মুখে তারা তো ৩৬ মিনিটের একটি আন্দোলনও করতে পারেনি।

কাদের বলেন, বিএনপির কোমর ভেঙে হাটু সব ভেঙে গেছে গোলাপ বাগের কর্মসূচির পর। বিএনপির সকল আন্দোলন সমাবেশ বৃথা হয়ে গেছে। এখন বিএনপি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞের উপর ভর করেছে। অথচ বিএনপির নেতাই নিষেধাজ্ঞায় পড়ে লন্ডনে পড়ে আছে।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে না আসলে বিএনপি খেলার আগেই হেরে যাবেন। নির্বাচন ছাড়া নাশকতা করে জনগণের অশান্তি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর পাবে না বিএনপি।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণ ছাড়া করো নিষেধাজ্ঞার পরোয়া করে না। কারো খবরদারিতে এদেশের গণতন্ত্র চলবে না। বাংলাদেশ স্বাধীন করা হয়েছে কারণ নিষেধাজ্ঞাকে ভয় করার জন্য নয়। কারো নিষেধাজ্ঞাকে নয় আওয়ামী লীগ পরোয়া করে জনগণকে।

তিনি আরো বলেন, নির্বাচন যথা সময়ে সংবিধান অনুযায়ী হবে, এদেশের জনগণ শেখ হাসিনা ছাড়া কাউকেই মেনে নেবে না।

দেশের মানুষকে সংকটে হতাশ না হবার আহবান জানিয়ে তিনি বলেন, শীঘ্রই সব সংকট কেটে যাবে। দেশের সকল দৃশ্যমান উন্নয়ন একমাত্র শেখ হাসিনা ছাড়া সম্ভব নয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com