• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির ইতিহাস গণতন্ত্র উদ্ধারের ইতিহাস : ড. খন্দকার মোশাররফ

প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ৬:৪১
আপডেট: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ৬:৪১

96600258742

বিএনপির ইতিহাস গণতন্ত্র উদ্ধারের ইতিহাস : ড. খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপির ইতিহাস গণতন্ত্র উদ্ধারের ইতিহাস। তাই এ দলটিকে আওয়ামী লীগ ভয় পায়। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আরো বেশি শক্তি নিয়ে রাজপথে নামার আহ্বান জানান।

আজ শনিবার বিকেলে খুলনার বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘খুলনাবাসীকে বলতে চাই, আরো দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নামতে হবে। যে দলের ইতিহাস গণতন্ত্র উদ্ধারের ইতিহাস, আওয়ামী লীগ সেই দলকে তো ভয় পাবেই।’

তিনি বলেন, দুর্নীতি ও দ্রব্যমূল্য আওয়ামী লীগ বাড়িয়েছে। এসব কথা বললে আওয়ামী লীগ ভয় পায়। ১৪ বছর ধরে বেগম খালেদা জিয়াকে নানাভাবে হয়রানি করছেন। মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছেন। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসনে রেখেছেন।

এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে অবৈধভাবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, সরকার হটানো ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। জাতির কোনো বিকল্প নেই। জাতিকে যদি গণতন্ত্র ফিরিয়ে দিতে হয়, তাহলে এই সরকারকে বাতিল করে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com