• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি’র জাতীয় স্থায়ীকমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত সমূহ

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ২:২৮
আপডেট: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ২:২৮

bnp 12

বিএনপি’র জাতীয় স্থায়ীকমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত সমূহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ীকমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত সমূহ—
গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ, মঙ্গলবার, রাত ৮.৩০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে
১. ড. খন্দকার মোশাররফ হোসেন
২. ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার
৩. মির্জা আব্বাস
৪. বাবু গয়েশ্বর চন্দ্র রায়
৫. ড. আব্দুল মঈন খান
৬. জনাব নজরুল ইসলাম খান
৭. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৮. জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী
৯. জনাব সালাহ উদ্দিন আহমেদ
১০. বেগম সেলিমা রহমান
১১. জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু
সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিন্মে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১। সভায়, গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ সম্পর্কে মহাসচিব বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে সভাকে অবহিত করেন।
২। সভায়, ১ দফা আন্দোলনের সাফল্যের লক্ষে গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণের আহŸান করা হয়।
৩। সভায়, সম্প্রতি মানবাধিকার সংগঠন অধিকার এর সম্পাদক এ্যাড. আদিলুর রহমান খান এবং পরিচালক জনাব এ এম এম নাসির উদ্দিনকে দুই বছরের কারাদন্ড দেয়ার রায়ে গভীর অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভা মনে করে এই রায়ের ফলে বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘনের প্রবণতা আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশে গত কয়েক বৎসর অনির্বাচিত সরকার অবৈধ পন্থায় ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকান্ড, মিথ্যা মামলা প্রদানের ঘটনা গুলো বেড়েই চলেছে। অধিকার ও অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো মানবাধিকার লঙ্ঘনের বিষয় গুলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গুলোর কাছে প্রকাশ করে বাংলাদেশে মানবাধিকার রক্ষায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে। অপ্রিয় হলেও সত্য যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়করনের অপচেষ্টা এই অবৈধ সরকার সচেতনভাবে চালিয়ে যাচ্ছে।
সভা মনে করে, বিএনপি ক্রমাগতভাবে বিচার ব্যবস্থার দলীয়করন বিষয়ে প্রতিবাদ করে আসছে। যখন ইউরোপিয় ইউনিয়নের পার্লামেন্টে জনাব আদিলুর রহমান খান ও এ এম এম নাসির উদ্দিন এর কারাদন্ডের প্রতিবাদ করেছে তখন বিচারকদের বি.সি.এস. জুড়িসিয়াল ক্যাডার সার্ভিস এসোসিয়েশন কর্তৃক বিবৃতি প্রদান নজীর বিহীন ঘটনা এবং তা নিঃসন্দেহে নিরপেক্ষ আচরনের অন্তরায় হয়ে দাঁড়ায়। সভা মনে করে বিচার ব্যবস্থার সকল পর্যায়ের বিচারকদের বিতর্কিত রাজনৈতিক কর্মকান্ড হতে বিরত থাকা বাঞ্ছনীয়।
৪। সভা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা মুলতবী করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com