• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির সমাবেশে হামলার অভিযোগ, নিপুণ রায় চৌধুরী আহত

প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ১:১৩
আপডেট: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ১:১৩

9666523 12

বিএনপির সমাবেশে হামলার অভিযোগ, নিপুণ রায় চৌধুরী আহত

ডেস্ক নিউজ

রাজধানীর কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু এ তথ্য জানান।

চলমান সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জিনজিরায় দলটির সমাবেশ চলছে।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এতে সভাপতিত্ব করছেন।

সমাবেশ চলাকালে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীর নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ করেন মোজাদ্দেদ আলী বাবু। তিনি বলেন, এ সময় ইটের আঘাতে নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

হামলার পর আবারও বিএনপির সমাবেশ শুরু হয়েছে। বিএনপির সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com