• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির সমাবেশ শুরু, লাখো নেতাকর্মীদের ঢল

প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫৬
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫৬

97485896

বিএনপির সমাবেশ শুরু, লাখো নেতাকর্মীদের ঢল

জনতার আওয়াজ ডেস্ক
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ডাকা গণসমাবেশ শুরু হয়েছে। দুপুর আড়াইটার দিকে জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা কাজী সেলিম রেজার কুরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নেমেছে। তীব্র রৌদ উপেক্ষা করে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লণ্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি।

আজ বেলা আড়াইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে আসছে দলটির নেতাকর্মী। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠছে। রাজধানীর বিভিন্ন ইউনিটি থেকে ছোট ছোট মিছিলে আসছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। সমাবেশ কেন্দ্র করে কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

সমাবেশ কেন্দ্র করে কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এদিকে বিএনপির আজকের সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এলাকায় তীব্র যানজট দেখা গেছে। ভিআইপি রোডের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় থাকবেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। এছাড়াও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য রাখবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com