• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ৮:৫৬
আপডেট: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ৮:৫৬

966326 4

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

অবিলম্বে সরকারের পতন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সব রাজবন্দিদের মুক্তিসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করেছে বিএনপি ও বিরোধী জোটের নেতারা। আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) গণমিছিলের মধ্য দিয়ে ঢাকার রাজপথে যুগপৎভাবে নামছে এসব দল ও রাজনৈতিক জোট। ঢাকার প্রথম কর্মসূচি সফল করতে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়োজোঁ কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের রাশেদ খান প্রমুখ অংশ নেন।

9665256

বৈঠকের ব্যাপারে গণসংহিত আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, যুগপৎ আন্দোলের ভিত্তি হিসেবে একটা যৌথ ঘোষণার ব্যাপারে আলোচনা হয়েছে। খুব দ্রুত এটা চূড়ান্ত করে সামনের যুগপৎ আন্দোলন এগিয়ে নেওয়া হবে। ৩০ ডিসেম্বর যার যার অবস্থান থেকে কর্মসূচি পালিত হবে। পরবর্তী কর্মসূচিও সেখান থেকে ঘোষণা হবে।

গণঅধিকার পরিষদের রাশেদ খান বলেন, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। ইতোমধ্যে যুগপৎ আন্দোলনের ভীত রচিত হয়েছে। এখন যার যার অবস্থান থেকে ধারাবাহিকভাবে আন্দোলন-কর্মসূচি অব্যাহত রাখা হবে। প্রত্যেকটি দল কীভাবে আরো সক্রিয় কর্মসূচি পালন করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com