• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ৫:১৯
আপডেট: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ৫:১৯

9633323 1

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়া এখনো সিসিইউ সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. জাহিদ বলেন, গত কয়েকদিন তার শারীরিক যে অবস্থা ছিল, বর্তমানে তার উন্নতি হয়েছে। আজ তাকে একটি চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তিনি তা ভালোভাবে গ্রহণ করতে পেরেছেন। চিকিৎসকরা এ বিষয়ে আশাবাদী যে তিনি সুস্থ হয়ে উঠবেন।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারকি করছেন।

এ সময় দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com