• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছে: আমু

প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩ ১:২৭
আপডেট: শনিবার, ১৭ জুন, ২০২৩ ১:২৭

966639 2 11

বিএনপি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছে: আমু

নিউজ ডেস্ক

বিএনপির যেকোনো ষড়যন্ত্রের মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।

শুক্রবার (১৬ জুন) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সারাদেশে বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা জেলা ১৪ দল আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমু বলেন, বিদেশি প্রভুদের সাহায্যে বিএনপি নির্বাচন বয়কট করে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে এবং নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেন, বিএনপির যেকোন ষড়যন্ত্র আওয়ামী লীগ রাজপথে মোকাবেলা করবে।

নির্বাচন বানচাল করার কেউ চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এতে কোন সন্দেহ নেই।

অনুষ্ঠানে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিদ্যুৎ সংকট গ্যাস সংকট ও দ্রব্য মুল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ অনেক কষ্টে আছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সকল সমস্যা দ্রুত সমাধান করা হবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় জনসভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনসভাটি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীদের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। জনসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি থাকলেও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে বাতিল করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘদিন পর সাভারে এত বড় একটি জনসভা করতে পেরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com