• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেতা আলালকে বিদেশে যেতে বাধার অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:৪৩

9666985 10

বিএনপি নেতা আলালকে বিদেশে যেতে বাধার অভিযোগ

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ তার পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র আটকে রেখে বসিয়ে রেখেছেন বলে জানিয়েছেন আলালের একান্ত সহকারী জাহাঙ্গীর হাওলাদার।

তিনি জানান, মোয়াজ্জেম হোসেন আলাল দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। এর আগে ভারতের চেন্নাইতে তার অপারেশন হয়েছিল। নিয়মিত চেকআপের জন্য অনেক আগেই চেন্নাইতে যাওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন মাসের বেশি সময় কারাগারে থাকায় তিনি যেতে পারেননি। এতে তার শরীর অনেক খারাপের দিকে গেছে। কারামুক্ত হওয়ার পর আজ বৃহস্পতিবার তার স্ত্রী সৈয়দা নাসিমা ফেরদৌসীসহ ভারতে যাওয়ার সময় তাকে বিমানবন্দরে বাধা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেনের বিদেশে যেতে কোনো বাধা নেই- উচ্চ আদালতের এমন নির্দেশনা থাকা সত্ত্বেও তাকে বার বার বাধাগ্রস্ত করা হচ্ছে।

উল্লেখ্য যে, গত ২১ ফেব্রয়ারি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আলাল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com