• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি পারে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে: মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩২
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩২

96580

বিএনপি পারে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে: মির্জা ফখরুল

পঞ্চগড় প্রতিনিধি
ছবি :সংগৃহীত
একমাত্র বিএনপি বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘একই সঙ্গে বিএনপি মানুষের চাহিদা পূরণ করতে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম। জামায়াতে ইসলামীর এই ধরনের অভিজ্ঞতা কখনো ছিল না, এবং ভবিষ্যতেও তারা তা করতে পারবে না।’

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পঞ্চগড়-২ আসনের বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে নির্বাচনের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের কাছে কি বাংলাদেশ নিয়মত হতে পারে? তাদের হাতে এমন দায়িত্ব কিভাবে দেওয়া সম্ভব? আজকের নির্বাচন পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আপনি কি অতীতে ফিরে যাবেন নাকি সামনের দিকে এগিয়ে যাবেন? আপনি কি স্বাধীনতার বিরোধীদের পক্ষে থাকবেন নাকি স্বাধীনতার পক্ষে, যারা দেশের উন্নতির পথের সঙ্গে আছে, তাদের পাশে থাকবেন?’

তিনি আরও বলেন, ‘আমরা যদি এই দেশকে রক্ষা করতে চাই, মানুষকে রক্ষা করতে চাই এবং দেশকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের স্বাধীনতার ঘোষণাকারী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে।’

এর আগে ফখরুল উল্লেখ করেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে, তারা জানে এই দলের রগকাটা অভ্যাস আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে তারা হত্যার পর হত্যা চালিয়েছে, আমরা তা জানি। আমাদেরকে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। কোনমতেই আমরা এই নির্বাচনকে বানচাল হতে দিতে পারি না।’

তিনি একই সঙ্গে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে ভোট চেয়েছেন।

জনসভায় পঞ্চগড়-২ আসনের বিএনপির ‘ধানের শীষ’ প্রার্থী ফরহাদ হোসেন আজাদসহ দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com