• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি বিচ্ছিন্নতাবাদী দল, তাদেরকে রাজনৈতিক সংগঠন ভাবা যায় না : এলামুল হক

প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩ ৩:১৯
আপডেট: সোমবার, ৮ মে, ২০২৩ ৩:১৯

9666363 7

বিএনপি বিচ্ছিন্নতাবাদী দল, তাদেরকে রাজনৈতিক সংগঠন ভাবা যায় না : এলামুল হক

বিএনপি বিচ্ছিন্নতাবাদী দল, তাদেরকে রাজনৈতিক সংগঠন ভাবা যায় না এমন মন্তব্য করে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

সোমবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪ তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভা বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ‘আন্দোলন করতে শক্তি লাগে এবং মানুষের ভালবাসা লাগে। আর বিএনপির আন্দোলনের শক্তি তো নাই এমন কি মানুষের ভালবাসাও নাই। ওরা ক্ষমতায় গেলে স্লোগান হয় মা ও পুতে মিল্লা দেশ খাবে গিল্লা। আর বিরোধী দলে থাকলে ওরা আগুন সন্ত্রাস করে, পেট্রোল বোমা মারে, মানুষ মারে। ওরা নির্বাচন প্রতিহতের নামে এহনও কোনো সন্ত্রাস নাই যে বিএনপি করে নাই। ওরা বিচ্ছিন্নতাবাদী দল, তাদেরকে রাজনৈতিক দল বলে আমি মনেকরি না।’

তিনি বলেন, ‘ওরা বন্যা বর্ষার মানুষের কাছে যায় না। তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নাই। তাদের শুধু আছে প্রতিহত করা। কিন্তু আমি বলব প্রতিহত করা শক্তিতো তাদের নাই।’

তিনি বলেন, ‘আজকে ১৪ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান। তার সন্তান সজিব ওয়াজেদ জয় আজকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ করার চেষ্টা করছেন। তিনি যেমন প্রধান মন্ত্রী শেখ হাসিনার সন্তান তেমনই ড. ওয়াজেদ মিয়ারও সন্তান। অর্থাৎ মেধাবী বাবা- মা’র সন্তান হিসেবে আজকে বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য কাজ করছেন। বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা ও ছায়ার মত থেকে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করে যাচ্ছেন।’

আলোচনা সভাটির সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহাবুব হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংশোধন নেতা বেগম মতিয়া চৌধুরী।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা এম এ করিম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন নবী বাকী, ড. এম এ ওয়াজেদ মিয়া কল্যাণ পরিষদ রংপুর চেয়ারম্যান মাকসুদুর রহমান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com