• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি ভূয়া, নেতা নাই আন্দোলন করবে কাকে নিয়ে? কাদের

প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ৬:২৬
আপডেট: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ৬:২৬

98858 4

বিএনপি ভূয়া, নেতা নাই আন্দোলন করবে কাকে নিয়ে? কাদের

নিউজ ডেস্ক
আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে বাধা দিবে তাদের মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী। জনগণ এদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে পৌঁছাবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা অন্ধকার থেকে বক্তৃতা করে। কুয়াশার মধ্যে ১০-১২ জন নিয়ে মিলে মিছিল করে। এটা নাকি আন্দোলন? বিএনপি ভূয়া, নেতা নাই। আন্দোলন করবে কাকে নিয়ে? বিএনপির নেতা নেই। নির্বাচন করবে কাকে নিয়ে?

বিএনপি-জামায়াত, সমমনা দল সব ভূয়া। বিএনপি হাটু ভাঙা, মাজা ভাঙা, কোমর ভাঙাদের নিয়ে এলোমেলো জগাখিচুড়ি ঐক্য করেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন করে এই বছর পারলো না। আগামী বছর আন্দোলন শুরু হবে। রোজার ঈদ, কোরবানির ঈদ করে পাঁচ বছর কেঁটে যাবে। পরের পাঁচ বছরের শেষে গিয়ে আবার আন্দোলন করবে।

জেলে বিএনপির ২০ হাজার নেতা-কর্মী বন্দি আছে। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, আমি পুরোপুরি খবর নিয়ে জেনেছি, জেলে আছে ১১ হাজার। আজকে জামিন পেয়ে ২ হাজার বের হয়েছে। ২১ হাজার ভূয়া। বিএনপি ভূয়া, মিথ্যাচার করে। বিএনপির নেতারা ভূয়া।

তিনি বলেন, দেশে আসতে তারেকের সাহস নাই। এসে মোকাবিলা করতো, রাজপথে থাকতো, জেলে যেতো। জেলে যেতে যার ভয় সে তো ভূয়া।

আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে বাধা দিবে তাদের মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী। জনগণ তাদের এদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে পৌঁছাবে।

আইআরআই জরিপ করে বলেছে দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে- বলেন তিনি।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com