• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি মল্লযুদ্ধ শুরু করে নিরাপত্তা বিঘ্নিত করছে: তথ্যমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ২:৩০
আপডেট: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ২:৩০

96600023652

বিএনপি মল্লযুদ্ধ শুরু করে নিরাপত্তা বিঘ্নিত করছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজপথে বিএনপি মল্লযুদ্ধ শুরু করে নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির সাথে এ যুদ্ধে জড়াতে চায় না।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কর্মীদের সংযত হতে বলেছি। তবে বিএনপির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে যদি আওয়ামী লীগ কর্মীরা পথে নামে, তাহলে বিএনপি পালাবার পথ পাবে না।’

মন্ত্রী বলেন, ‘বিএনপির উদ্দেশ্য পুলিশের সাথে, মানুষের সাথে সংঘর্ষ করা। তারা চায় একটি সাংঘর্ষিক রাজনীতি। যাতে আরও প্রাণহানি ঘটে। তারা মানুষের লাশ নিয়ে রাজনীতি করতে চায়। তবে জনগণের জান-মালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের।’

তিনি আরও বলেন, ‘বিএনপি যদি রাজপথে আবার সেই পেট্রোল বোমা ও জ্বালাপোড়াও রাজনীতি করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়েই তাদেরকে মোকাবিলা করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে যদি আওয়ামী লীগ কর্মীরা পথে নামে, তাহলে বিএনপি পালাবার পথ পাবে না।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com