• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিচারবহির্ভূত হত্যার বিচার বাংলার মাটিতেই হবে: ছাত্রদল

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ১১:১৮
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ১১:১৮

JCD 1

বিচারবহির্ভূত হত্যার বিচার বাংলার মাটিতেই হবে: ছাত্রদল

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। এজন্য তারা বিচারবহির্ভূত হত্যা, গুম, সাংবাদিক নিধন করছে। সরকারের এসব হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই হবে।

বুধবার (২৯ মার্চ) এক বিবৃতিতে র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু ও রাতের অন্ধকারে সাংবাদিক তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় বলেন, এ সরকারের হাতে নারী-শিশু, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী কেউ নিরাপদ নয়। আন্তর্জাতিক চাপে বিগত বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিছুটা কমলেও পতন সন্নিকটে দেখে সরকার সাম্প্রতিক সময়ে তা আবারও বাড়িয়েছে। কয়েকদিনের ব্যবধানে সারাদেশে পাঁচজন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই সরকার আবারও গুম, খুন, হত্যা, নির্যাতন, গ্রেফতার শুরু করেছে।

নেতৃদ্বয় বলেন, আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে শিক্ষাঙ্গনসহ সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। সত্য কথা বললে জীবনের কোনো নিশ্চয়তা থাকে না। সত্য লিখলে রাতের আঁধারে সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়। এ অনিশ্চিত দেশকে রক্ষা করতে হলে দেশের ছাত্রসমাজকে জেগে উঠতে হবে, রুখে দাঁড়াতে হবে সব অন্যায়ের বিরুদ্ধে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com