• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিজয়কে সুসংহত করার পথে প্রধান বাধা সাম্প্রদায়িক অপশক্তি: কাদের

প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ৩:৫৬
আপডেট: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ৩:৫৬

DE603D95 5BC1 4639 A297 CF9C97F482D8

বিজয়কে সুসংহত করার পথে প্রধান বাধা সাম্প্রদায়িক অপশক্তি: কাদের

ডেস্ক নিউজ
বাংলাদেশের বিজয়কে সুসংহত করার পথে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রধান বাধা বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাই এই অপশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৭ এপ্রিল) সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের বিজয়কে সুসংহত করার জন্য প্রধান বাধা সাম্প্রদায়িক অপশক্তি। যার মদদদাতা বিএনপি। এই অপশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিহত করতে হবে। বিএনপিসহ সন্ত্রাসী শক্তিকে পরাজিত করেই বিজয়ের পথে এগিয়ে যাবে দেশ।

সেতুমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গঠনের প্রচেষ্টার ধারাবাহিকতা রাখা হবে। বিএনপিসহ স্বাধীনতা বিরোধী ও সন্ত্রাসীদের পরাজিত করা হবে।

তিনি বলেন, আজকের দিনে বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি, সকল অপশক্তি যারা আমাদের সমৃদ্ধির পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। বিজয়ের স্বপ্ন তোরণ অভিমুখে।

বিএনপি দিবসটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণার দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি তো কোনো দাবিকে বিচ্ছিন্নভাবে কিছু বলতে পারি না। মন্ত্রিসভা আছে, প্রধানমন্ত্রী আছেন। তারা এত বছর পর দাবিটা তুলছেন, কেন তুলছেন এটাও জানার দরকার আছে।

সেতুমন্ত্রী বলেন, আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বয়ে নিয়ে যাব। ২১০০ সালের মুজিব বাংলায়, এটাই হোক আমাদের শপথ।

এর আগে মুজিবনগর দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com