• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিজয়নগরে জাতীয়তাবাদী সমমনা জোটের গণঅবস্থান

প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ১:১৮
আপডেট: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ১:১৮

9602 9

বিজয়নগরে জাতীয়তাবাদী সমমনা জোটের গণঅবস্থান

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে ফুটপাতে গণঅবস্থান করছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাকর্মীরা।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে গণঅবস্থানে জমায়েত হন। এই জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে উপস্থিত আছেন জাগপার খন্দকার লুৎফর রহমান, এসএম শাহাদাত, ডিএল‘র সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম।

আরও উপস্থিত আছেন এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ফরিদ উদ্দিন, বিকল্প ধারা বাংলাদেশের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, শাহ আহমেদ বাদল, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের কমরেড নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী ও ইঞ্জিনিয়ার আবদুল বারিক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

গণঅবস্থানে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী সংগীত পরিবেশন করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com