• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোটের গণঅবস্থান

প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ১:২২
আপডেট: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ১:২২

9605 3

বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোটের গণঅবস্থান

অবিলম্বে সরকারের পদত্যাগ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের পেছনে গণঅবস্থান করছেন ১২ দলীয় জোটের নেতাকর্মীরা।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টা থেকে এই গণঅবস্থান শুরু হয়। জোটের সমন্বয়ক ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় গণঅবস্থান কর্মসুচীতে বক্তব্য রাখছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।

এতে আরও উপস্থিত আছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এনডিপির ক্বারী আবু তাহের, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির আহসান হাবিব লিংকন, ইসলামী ঐক্যজোটের অধ্যাপক আবদুল করিম, জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুহিউদ্দীন ইকরাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com