• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিদ্যুৎকেন্দ্র ঘেরাও কর্মসূচি বিএনপির কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয়: তথ্যমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ৫:৩৭
আপডেট: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ৫:৩৭

966696 2 2

বিদ্যুৎকেন্দ্র ঘেরাও কর্মসূচি বিএনপির কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয়: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
বিদ্যুৎকেন্দ্র ঘেরাও কর্মসূচি বিএনপির কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি না। সহিংসতা করার জন্যই তারা এমন কর্মসূচি দিয়েছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, এর আগে বিএনপি বিদ্যুৎকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল। এবার ঘেরাও কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিদ্যুতের এই অসুবিধা সাময়িক। তা শিগগিরই দূর হবে।

হাছান মাহমুদ আরও বলেন, যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করার পর থেকে বিএনপির মধ্যে অন্তর জ্বালা শুরু হয়েছে। কারণ, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আন্তর্জাতিক অঙ্গনে কোথাও স্বীকৃতি পায়নি। তাই নির্বাচন বানচাল করতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com