• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিপ্লবী ওয়ার্কাস পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৩:০৯
আপডেট: শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৩:০৯

96665852

বিপ্লবী ওয়ার্কাস পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারীর (বিন্দু) নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন।

রিজভীর জন্মদিনে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের দোয়ারিজভীর জন্মদিনে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের দোয়া
শুক্রবার (২১ আগস্ট) বিকালে যাত্রাবাড়ীতে এক অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর ফুল দিয়ে নতুন নেতৃবৃন্দকে বরণ করে নেন।

এসময় অরবিন্দু বেপারীর সঙ্গে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা যোগদান করেন।

যোগদানের বিষয়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, “বিপ্লবী ওয়ার্কাস পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী আমাদের দলে যোগদান করেছে। আমাদের দলের সভাপতি ও আমরা সবাই মিলে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাদরে গ্রহণ করেছি।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com