• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠাতে শাসকগোষ্ঠী বেপরোয়া: মির্জা ফখরুল

প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ১০:১৮
আপডেট: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ১০:১৮

বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠাতে শাসকগোষ্ঠী বেপরোয়া: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ডামি ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় আজ্ঞাবহ আদালতকে দিয়ে সাজা প্রদান ও জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাগারে পাঠাতে বেপরোয়া হয়ে উঠেছে দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী।

বুধবার (১৭ এপ্রিল) বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ডামি ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় কারাগারে পাঠাতে বেপরোয়া হয়ে উঠেছে দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী। আর সেটিরই ধারাবাহিকতায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ—স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক কমিশনার হাজী শহিদুল ইসলাম বাবুল, চকবাজার থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সেলিম আহম্মেদ সালেম, ২৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী কুতুব উদ্দিন এবং ২৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রাজু’র জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবৈধ আওয়ামী সরকারের এ ধরণের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী ডামি সরকারকে হার মানতেই হবে।

সারাদেশে প্রতিনিয়ত আদালতের মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় সাজা প্রদান ও জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আব্দুল কাদির ভুইয়া জুয়েলসহ উল্লিখিত নেতৃবৃন্দের সাজা বাতিল, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।

এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু পৃথক বিবৃতিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও হয়রানীমূলক মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক কমিশনার হাজী শহিদুল ইসলাম বাবুল, চকবাজার থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সেলিম আহম্মেদ সালেম, ২৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী কুতুব উদ্দিন এবং ২৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রাজু’র জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় অবিলম্বে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার, সাজা বাতিল এবং নিঃশর্ত মুক্তির জোর দাবি করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com