• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মানসিক চাপ কমাতে মদ্যপান করেছি: থানায় জিজ্ঞাসাবাদে তরুণী

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৬:৫৮
আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৬:৫৮

96665210

মানসিক চাপ কমাতে মদ্যপান করেছি: থানায় জিজ্ঞাসাবাদে তরুণী

গাজীপুর প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে দুই যুবকের মাঝে এক তরুণীকে ‘নিথর’ অবস্থায় নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানিয়েছেন, মানসিক চাপ কমাতে তিনি নিজেই মদ্যপান করেছিলেন। পরে অসুস্থ বা অস্বাভাবিক অবস্থায় দুই যুবক মোটরসাইকেলে করে তাকে তার এক বান্ধবীর বাসায় পৌঁছে দেন বলে তিনি দাবি করেছেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ওই তরুণীকে টঙ্গী পশ্চিম থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে তরুণী বলেন, মানসিক চাপ কমাতেই তিনি মদ্যপান করেছিলেন। পরে মোটরসাইকেলে থাকা দুই যুবক তাকে তার বান্ধবীর বাসায় পৌঁছে দেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি ও ভিডিওতে দেখা ঘটনার সঙ্গে তরুণীর বক্তব্যের কিছু পার্থক্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ কারণে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে মোটরসাইকেলে থাকা দুই যুবককে শনাক্ত করে জিজ্ঞাসাবাদকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ, দক্ষিণ) বলেন, ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের দাবি ছড়িয়ে পড়েছে। তবে এসব দাবির সঙ্গে জিজ্ঞাসাবাদে পাওয়া তরুণীর বক্তব্যের পার্থক্য রয়েছে।

তিনি বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য মোটরসাইকেলে থাকা দুই যুবককে শনাক্তের চেষ্টা চলছে। তাদের জিজ্ঞাসাবাদের পর ঘটনার বিস্তারিত সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে কোনো যাচাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ও দাবি ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। তদন্ত শেষ হওয়ার আগে ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর বা অসমর্থিত তথ্য প্রচার থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com