• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিশ্বের মুক্তিকামী মানুষের সামনে অনুপ্রেরণা হয়ে স্বাধীনতা সংগ্রাম : জি এম কাদের

প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ৪:১১
আপডেট: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ৪:১১

96003 5

বিশ্বের মুক্তিকামী মানুষের সামনে অনুপ্রেরণা হয়ে স্বাধীনতা সংগ্রাম : জি এম কাদের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক বিবৃতিতে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, বিশ্বের মুক্তিকামী মানুষের সামনে অনুপ্রেরণা হয়ে থাকবে আমাদের স্বাধীনতা সংগ্রাম।

আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, মহান স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশীদের জীবনে এক অবিনশ্বর চেতনা। মহান স্বাধীনতা জাতির শ্রেষ্ঠ অর্জন। স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি ৩০ লাখ বীর শহীদদের। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে যারা আমাদের লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন স্মরণ করছি তাদেরও। সশ্রদ্ধ সালাম সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যারা জীবনবাজী রেখে লড়াই করেছেন আমাদের স্বাধীনতা ও মুক্তির জন্য।

গৌরবোজ্জল ও তাৎপর্যপূর্ণ এই দিনে দেশবাসীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে তিনি বিবৃতিতে আরো বলেন, প্রতিটি জাতির অধিকার আদায়ের সংগ্রামে একাত্তরের গৌরবোজ্জল উত্তাল দিনগুলো আজীবন পথ দেখাবে। মহান স্বাধীনতা সংগ্রাম বিশ্ববাসীর সামনে সাহস আর বিজয়ের প্রতীক হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধ আজীবন সুখী ও সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা যোগাবে।

গৌরবোজ্জল এই দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশীদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বিবৃতিতে তিনি আরো বলেন, কৃতজ্ঞচিত্তে সেই দেশের অবদান স্বীকার করছি, যারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন ও সহায়তা জুগিয়েছে।

বিবৃতিতে তিনি আগামী প্রজন্মের সুখময় ভবিষ্যত নিশ্চিত করতে ক্ষুধা, দারিদ্র এবং দুর্নীতিমুক্ত স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সবার প্রতি উদাত্ত আহবান জানান।

সূত্র : বাসস


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com