• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বেগম খালেদা জিয়ার বাসায় দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ৮:৫২
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ৮:৫২

9712369

বেগম খালেদা জিয়ার বাসায় দোয়া ও মিলাদ মাহফিল

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম- এর ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় দিনব্যাপী কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) বাদ আসর অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

এ সময় মোনাজাতে আরও অংশ নেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, ভাতিজা অভিক এস্কান্দার, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, মেহেদী, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সহ বিএনপি চেয়ারপারসনের পরিবারের সদস্য ও ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com