• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বেনজীর কেন এখনও গ্রেফতার হয়নি, প্রশ্ন ফারুকের

প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ৯:০১
আপডেট: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ৯:০১

9858963

বেনজীর কেন এখনও গ্রেফতার হয়নি, প্রশ্ন ফারুকের

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক আইজিপি বেনজীর আহমেদ এখনও কেন গ্রেফতার করা হয়নি। সাবেক সেনাপ্রধানকে কেন আইনের আওতায় আনা হয়নি। প্রশ্ন রেখেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, এই প্রশ্ন এখন জনগণের, চায়ের দোকানে, পাড়ায় মহল্লায়, সমস্ত গ্রাম বাংলায়।

বুধবার (৩ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সাবেক বিরোধী দলীয় এ চিফ হুইপ বলেন, এই সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে। এই গোলামির সরকার বেগম খালেদা জিয়াকে জেলে রেখেছে। নতুন করে গণমাধ্যমের খবর, জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের ছেলে ২০০ কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে। রাজস্ব না দিয়ে থাইল্যান্ডে পালিয়ে গেছে। লজ্জা হয় না আপনাদের?

সরকারকে হুঁশিয়ারি দিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপিকে দমিয়ে রেখে বেশি দিন ক্ষমতায় টিকতে পারবেন না। সময় বেশিদিন নেই। ইতিহাস কথা বলে। স্বৈরাচাররা ক্ষমতায় থাকলেও স্থায়ীত্ব বেশিদিন হয় না। তাদের পতন হয় অত্যন্ত করুণভাবে।

বিএনপি চেয়ারপার্সনের মুক্তির দাবি করে তিনি বলেন, বেগম জিয়ার কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বক্তব্যের কঠোর সমালোচনা করে ফারুক বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এত সহজ না। তিনি যেদিন দেশে আসবেন, সেদিনি এয়ারপোর্টে জায়গা হবে না। কোন শক্তি সেদিন আওয়ামী লীগের থাকবে না, তার দেশে আসাও ঠেকাতে পারবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, কৃষকদলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বিএনপি নেতা তরুণ দে, বেলাল উদ্দিন সরকার তুহিন, নুরে আলম সিদ্দিকী আরিফুর রহমান শামীম ভিপি শামীম, আসাদুজ্জামান শাহিন তাজুল ইসলাম (ভিপি তাজুল) প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com