• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ব্যবসায়ীরা শেখ হাসিনাকে চাইবেন এটাই স্বাভাবিক: তথ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৬:১৬
আপডেট: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৬:১৬

Capture 69

ব্যবসায়ীরা শেখ হাসিনাকে চাইবেন এটাই স্বাভাবিক: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখার বিষয়ে ব্যবসায়ীরা যে প্রত্যয় ব্যক্ত করেছেন সেটিকে ‘স্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ব্যবসায়ীরা ‘জানেন ও বোঝেন’ যে সরকারের স্থিতিশীলতা থাকলে দেশের উন্নতি হবে। তাই তারা এমন কথা বলেছেন। 

সমসাময়িক বিষয় নিয়ে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ক্ষমতাসীন দলটির এই যুগ্ম সাধারণ সম্পাদক।   

আগের দিন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এক সম্মেলনে দ্বাদশ নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ সমর্থন জানানো হয়। 

এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন সম্মেলনে শেখ হাসিনার উপস্থিতিতে বলেন, আপনি (প্রধানমন্ত্রী) যেভাবে দেশকে এগিয়ে নিয়ে আসছেন ও আমাদের (ব্যবসায়ীদের) যে অবস্থান সৃষ্টি হয়েছে, সেটিকে ধরে রাখার জন্য আপনাকে প্রয়োজন। ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো আপনার (প্রধানমন্ত্রীর) মাধ্যমে আমরা সমাধান করতে চাই। এ জন্য সব ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়েছেন। তারা সবাই আগামীতে আপনার নেতৃত্বে বিদ্যমান সমস্যাগুলোকে সমাধান করতে চাই।

ব্যবসায়ীদের ওই বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা দেশে শান্তি, স্থিতিশীলতা চাইবে সেটিই স্বাভাবিক। তাদের বক্তব্যে সেটি উঠে এসেছে। 


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com