• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভাসানীর আদর্শে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে : জাগপা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ৯:১৯
আপডেট: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ৯:১৯

95123

ভাসানীর আদর্শে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে : জাগপা

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মওলানা ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে’ জাগপা ঢাকা মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৬ সালের এই দিনে (১৬ মে) ফারাক্কা বাঁধ অভিমুখে লংমার্চ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলেছিলেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন সোচ্চার জনমত ফারাক্কা লংমার্চের আগেও দেখা যায়নি, পরেও নয়। ৯৫ বছরের শারীরিক অসুস্থতা বা রাজনৈতিক চাপও দমাতে পারেনি লংমার্চের প্রধান নেতা ও সংগঠক মওলানা ভাসানীকে।

রাজধানীর নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে মহানগর সভাপতি মো. হোসেন মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন- জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আবুল হোসেন, মহানগর জাগপার সাধারণ সম্পাদক এম এ শাহিন, যুব জাগপার সভাপতি আমির হোসেন আমু, যুবনেতা শেখ আকবর হোসেন, ওসমান শেঠ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com