• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোট বর্জনে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ২:২৮
আপডেট: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ২:২৮

97459

ভোট বর্জনে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও ভোট বর্জনের দাবি এবং বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরায় বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে সংগঠনের কেন্দ্রীয় নেতারা জনগণকে ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানান। এসময় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফকরুল ইসলাম রবিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে ৭ জানুয়ারি সরকারের তামাশার নির্বাচন প্রতিহত করবে ইনশাআল্লাহ।

নেতারা উত্তরা ১১ নং সেক্টরের জমজম টাওয়ার ও তৎসংলগ্ন কাঁচাবাজার, বাংলাদেশ মেডিকেল সংলগ্ন রাস্তায়, মাসকট প্লাজা সংলগ্ন রাস্তায়, ১৩ নং সেক্টর রাস্তাসহ উত্তরার বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।

কালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুল ইসলাম, এমজি মাসুম রাসেল, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসেন, সারোয়ার ভূঁইয়া রুবেল, সহসাধারণ সম্পাদক মাহবুব ফরাজী, সহসাংগঠনিক সম্পাদক ইকবাল চাকলাদার, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সহপ্রচার সম্পাদক আকতারুজ্জামান রনি, সহশিল্প বিষয়ক সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া সাগর, সহযোগাযোগ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন শাহাদাত, সদস্য আব্দুল আলীম মিঠু ও আরএস নৈতিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com