• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মঞ্চ থেকে আসছে জ্বালাময়ী বক্তব্য, ফাঁকে ফাঁকে ইসলামি গান

প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫ ১:৫৬
আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫ ১:৫৬

965596

মঞ্চ থেকে আসছে জ্বালাময়ী বক্তব্য, ফাঁকে ফাঁকে ইসলামি গান

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ। সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নেতাকর্মীরা। হাজার হাজার নেতাকর্মীতে মুখর উদ্যান। তাদের উজ্জীবিত রাখতে মূল মঞ্চ থেকে জ্বালাময়ী বক্তব্য আর ইসলামিক গান পরিবেশন করা হচ্ছে।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় জাতীয় মহাসমাবেশের প্রথমপর্ব। এই পর্বে বক্তব্য রাখছেন জেলা ও মহানগরের নেতারা। মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কাকরাইল সার্কেল, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড় থেকে শাহবাগ, মৎস্য ভবন মোড় থেকে কদম ফোয়ারা, শিক্ষা ভবন মোড়, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যানের মন্দির গেট, টিএসসি ও শাহবাগ এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। কিছু সময় পর পরিবেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস এসে থামছে, সেগুলোর পার্কিংয়ের পথ দেখাচ্ছেন তারা। বাস থেকে নেমে নেতাকর্মীরা একত্রিত হয়ে মিছিল করতে করতে প্রবেশ করছেন উদ্যানে।

উদ্যানের ভেতর দেখা যায়, যারা বয়োজ্যেষ্ঠ আছেন এবং ভোরের দিকে ঢাকায় এসে পৌঁছেছেন তারা বিভিন্ন গাছের নিচে বিশ্রাম করছেন।

তাদের একজন ৭০ ঊর্ধ্ব আব্দুল কাদের ঢাকা পোস্টকে বলেন, আমরা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চারটি বাসে করে এখানে এসেছি। সকাল সাতটার দিকে এখানে এসে নেমেছি। আপাতত কোনো কাজ নেই বলে গাছের নিচে বিশ্রাম করছি। দুপুরের পরে সমাবেশে ঢুকবো।

এছাড়া আরও দেখা গেছে, উদ্যানে থাকা লেকের পানিতে প্রায় অনেকেই গোসল ও অজু করে নিচ্ছেন।

মঞ্চে উঠে কিছু সময় পর পর বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দিচ্ছেন। একটি বক্তব্য ফাঁকে ফাঁকে পরিবেশন করা হচ্ছে। মঞ্চের সামনে থাকা হাজার হাজার নেতাকর্মীর অনেকের হাতে রয়েছে পাখা। গরমে এই পাখা দিয়ে তারা নিজেদের বাতাস দিচ্ছেন।

দুপুর ২টা থেকে মহাসমাবেশের মূলপর্ব শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

এর আগে গতকাল শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম মাঠ পরিদর্শনে গিয়ে জানান, সারা দেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। এছাড়া লঞ্চ ও ট্রেনে করে লাখো মানুষের ঢাকায় সমবেত হওয়ার আশা রয়েছে।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন, আগামী রাজনীতির একটি নতুন বার্তা এই মহাসমাবেশ থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ।

সমাবেশে পিআর পদ্ধতিভিত্তিক নির্বাচন এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানে একমত রাজনৈতিক দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com