• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের নেতৃত্ব পেলেন যারা

প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১:২৬
আপডেট: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১:২৬

9600254 1

মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের নেতৃত্ব পেলেন যারা

কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকার দুই মহানগর শাখার কমিটি ঘোষণা হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে বের হয়ে মঙ্গলবার রাতে নতুন নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এতে ছাত্রলীগের সভাপতি হয়েছেন সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ওয়ালী আসিফ ইনান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন এবং সম্পাদক হয়েছেন তানভীর হাসান সৈকত। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক পদে এসেছেন সাগর আহমেদ।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজীবুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন সজল কুন্ডু।

ডিসেম্বরের শুরু থেকে এক এক করে ঢাকার দুই মহানগর শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন হয়। তবে সম্মেলনে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়নি। তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ২৪ ডিসেম্বরের আগেই নতুন কমিটি ঘোষণা করা হবে।

আজ সেই ঘোষণা এলো।

ঢাবিতে দায়িত্ব পাওয়া মাজহারুল বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আর তানভীর হাসান থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com