• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মারুফ এলাহী রনি এবং শ্যামল মালুমের নেতৃত্বে প্রগতি সরণিতে ছাত্রদলের মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৯:৩৯
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৯:৩৯

A2B902D1 BA13 4700 BF1F 046C058BBDEA

মারুফ এলাহী রনি এবং শ্যামল মালুমের নেতৃত্বে প্রগতি সরণিতে ছাত্রদলের মিছিল

নিউজ ডেস্ক

আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা দেশব্যাপী চলমান ৩৬ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীর প্রগতি সরণি এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে কুড়িল মিয়া বাড়ি থেকে মিছিলটি শুরু হয়। এরপর কুড়িল কাজী বাড়ি পর্যন্ত অগ্রসর হলে পেছন থেকে পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মারুফ এলাহী রনি এবং শ্যামল মালুমের নেতৃত্বে মিছিলে উপস্থিতি ছিলেন-সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরিফ প্রধান শুভ, ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ, নূর আলম ভূঁইয়া ইমন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ নিরব, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম কাউসার, সহসভাপতি আলমগীর হোসেন আলম, তানভীর আজাদী সাকিব, পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবিদুল ইসলাম খান, প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) তানভীর বারী হামীম, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওবায়দুল্লাহ রিদওয়ান।

এ ছাড়া তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি সালেহ আহমেদ বাপ্পী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিশাল, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি সাহাবুদ্দিন ইমন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. উবায়দুল্লাহ নাঈম, সহসভাপতি আব্দুল মোতালেব, সহসাংগঠনিক সম্পাদক মো. সাজিব মিয়া, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ইমরান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম সজিব, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজিব রায়হান, হাতিরঝিল থানা ছাত্রদল নেতা ইসমাঈল হোসেন মিছিলে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com