• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি নেতারা

প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ১২:৫৩
আপডেট: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ১২:৫৩

9665874 20

মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি নেতারা

কারান্তরীণ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে রোববার (১১ ডিসেম্বর) রাতে শাহজাহানপুরস্থ বাসভবনে গেছেন দলটির বিভিন্ন সারির নেতারা।

এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্যাহ আমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবীব, খন্দকার মারুফ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, মির্জা আব্বাসের দুই ছেলে ভাসন ও আযান উপস্থিত ছিলেন।

নেতারা মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের সঙ্গে দেখা করে তার পরিবারের সদস্যদের এবং কারাবন্দি মির্জা আব্বাসের খোঁজ খবর নেন।

এর আগে খন্দকার মোশাররফ হোসেনসহ দলের সিনিয়র নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরাস্থ বাসভবন এবং আদাবরে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে যান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com