• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪ ৪:৩২
আপডেট: বুধবার, ২২ মে, ২০২৪ ৪:৩২

98885639

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে পটুয়াখালী—৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি’র গাড়ীতে সন্ত্রাসীদের হামলা ও গাড়ী ভাংচুর করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং এবং ছাত্রদলের সাবেক সহ—সভাপতি ঝলক এর ওপর হামলাসহ কয়েকজনকে গুরুতর আহত করা হয়েছে।
এছাড়াও ডামি সরকারের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করায় আজ সকালে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়ন এর পিতা মোঃ আক্কাস শেখ এর ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে এবং তাকে মাগুরা জেলাধীন মোহাম্মদপুর উপজেলার নোহাটা ইউনিয়ন পানিঘাটা গ্রামের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
এসব নিন্দনীয়, ন্যাক্কারজনক, পৈশাচিক ও কাপুরুষোচিত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য। সন্ত্রাসীদের এই সহিংস আক্রমণগুলি সুপরিকল্পিত এবং নুতনভাবে দেশব্যাপী অরাজকতা সৃষ্টির বহিঃপ্রকাশ। নির্বাচন, প্রশাসন, আইন—আদালতসহ সবকিছুর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এখন বিরোধী দল ও মতের মানুষদেরকে নিশ্চিহ্ন করার কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। জনরোষে দখলদার অবৈধ আওয়ামী সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যেতে শুরু করায় এখন মরণকামড় দিতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি’র ওপর হামলা এবং ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং ছাত্রদলের সাবেক সহ—সভাপতি ঝলক এর ওপর হামলাসহ কয়েকজনকে গুরুতর আহত করা হয়েছে।
ডামি সরকারের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করায় আজ সকালে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়ন এর পিতা মোঃ আক্কাস শেখ এর ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার পর পুলিশ এসে পানিঘাটা গ্রামের বাসা থেকে তাকে গ্রেফতার করে। গ্রাম থেকে শহর, পাড়া—মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ফ্যাসিবাদের নারকীয় তান্ডবে জনজীবনে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ত্রাসী আর লুটেরাদের আশ্রয়স্থল হচ্ছে আওয়ামী সরকার। এদিকে মূল্যস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের অত্যধিক দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ হাবুডুবু খাচ্ছে।
মৌলিক অধিকার হরণসহ ন্যুনতম চাহিদাগুলো থেকে বঞ্চিত করে জনগণকে প্রান্তিক পর্যায়ে ঠেলে দিয়েছে বর্তমান ডামি আওয়ামী সরকার। অবৈধ পন্থায় রাষ্ট্রক্ষমতায় আরোহণসহ সর্বত্র তাদের ব্যর্থতার জন্য যে ধিক্কার উঠেছে সেটিকে দিকভ্রান্ত করতেই বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। সরকারী আনুকুল্যে সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে বলেই সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।
আমি অবিলম্বে গোলাম মাওলা রনি এবং কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঝলকসহ মোঃ আক্কাস শেখ ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানাচ্ছি। আহত কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ঝলকসহ মোঃ আক্কাস শেখের দ্রুত সুস্থতা কামনা করছি। গ্রেফতারকৃত মোঃ আক্কাস শেখের নিঃশর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com